ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ

ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগর উপকূল ও ক্রিমিয়ায় ছয়জন নিহত: রাশিয়া

হামলার পর ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য প্রকাশ করেছে মস্কো
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ১১:১০:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ১১:১০:০৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগর উপকূল ও ক্রিমিয়ায় ছয়জন নিহত: রাশিয়া ছবি: সংগৃহীত
ইউক্রেনের হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের একটি অবকাশযাপন কেন্দ্র এবং রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় মোট ছয়জন নিহত হয়েছেন। রুশ কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন।
 
ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ টেলিগ্রামে জানান, কৃষ্ণসাগর উপকূলের আরখিপো-ওসিপোভকা গ্রামে ড্রোনের (ইউএভি) ধ্বংসাবশেষ পড়ে তিনজন নিহত এবং শিশুসহ আরো ১৩ জন আহত হয়েছেন।
 
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
 
তিনি বলেন, ‘এই হামলার লক্ষ্য ছিল বেসামরিক অবকাঠামো।’
 
রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর ও জনপদে নিয়মিত শত শত ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইউক্রেনও প্রায় প্রতি রাতেই শত শত ড্রোন রাশিয়ার অভ্যন্তরে বিপুল সংখ্যক ড্রোন পাঠাচ্ছে।
 
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে মস্কো। এরপর থেকে রাশিয়া নিয়মিত ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে। এর মধ্যে ২০১৪ সালে রাশিয়ার দখলে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপ থেকেও হামলা পরিচালনা করা হয়।
 
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন ক্রিমিয়ায় পাল্টা হামলা জোরদার করেছে। এর ফলে চলতি গ্রীষ্মে সেখানে বিদ্যুৎ ও জ্বালানির সংকট দেখা দিয়েছে।
 
মস্কো-নিযুক্ত ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ টেলিগ্রামে জানান, গত রাতে ইউক্রেনের হামলায় সেখানে তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
 
তবে হামলাটি ঠিক কোথায় হয়েছে বা নিহতদের বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।