ইরানের গোপন তথ্য ইসরায়েলে পাচারের অভিযোগে দুই নাগরিকের মৃত্যুদন্ড
যুদ্ধ চলাকালীন সংবেদনশীল তথ্য ও স্থানাঙ্ক সরবরাহের অপরাধে ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন নিশ্চিত করেছে এই দণ্ড
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৬:২১:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৬:২১:৪৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১২৬ বার পঠিত
ছবি: সংগৃহীত
গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত স্থাপনার তথ্য গোপনে ইসরায়েলে পাচারের অপরাধে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
আজ সোমবার (৩ আগস্ট) তাদের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দু’জনের নাম ওমিদ বেহজাদ এবং পৌরিয়া সাফভাত।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইরান-ইসরায়েল যুদ্ধ চলাকালে ওই দুই ব্যক্তি ইসরায়েলের কাছে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসংক্রান্ত সংবেদনশীল তথ্য ও স্থানাঙ্ক (কো-অর্ডিনেট) সরবরাহ করেছিলেন বলে অভিযোগ আনা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।