ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম

ইরানের পররাষ্ট্রনীতিতে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় জোর পেজে

কূটনৈতিক অচলাবস্থা কাটাতে আলোচনাকেই অগ্রাধিকার দেওয়ার বার্তা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ১১:৫৬:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ১১:৫৬:২৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
ইরানের পররাষ্ট্রনীতিতে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় জোর পেজে ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতাকে ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার ভাষ্য, গত জুনে হওয়া এই সমঝোতা কার্যকর হলে শুধু ইরান নয়, গোটা অঞ্চল এবং দেশটির মিত্রদের নিরাপত্তাও আরও শক্তিশালী হবে।
 
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, প্রতিপক্ষকে চুক্তির শর্ত মেনে চলতে বাধ্য করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। তার মতে, সমঝোতা বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা আরও সুসংহত হবে।
 
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা এখন খুবই কাছাকাছি অবস্থানে রয়েছে। রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সোমবার থেকে দুই দেশের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
 
ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালী-সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে একটি সমঝোতা হয়েছে। পাশাপাশি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতেও সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, মধ্যস্থতাকারী দেশগুলো সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।