ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলাহাটে পুলিশের হাতে ৪'শ বোতল স্কাফ সিরাপ ও ২ জন মাদক ব্যবসায়ী আটক!

পুলিশের বিশেষ অভিযানে চার লাখ টাকার মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ী আটক
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ১১:৫৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ১২:৫১:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৮ বার পঠিত
ভোলাহাটে পুলিশের হাতে ৪'শ বোতল স্কাফ সিরাপ ও ২ জন মাদক ব্যবসায়ী আটক! ছবি : সংগৃহীত
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
 
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় থানা অফিসার ইনচার্জ আব্দুল বারিক ও তার একটি বিশেষ বাহিনী অভিযান চালিয়ে ৪'শ বোতল স্কাফ সিরাপ ও ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বলে পুলিশসূত্রে জানা গেছে।
 
গোপন সংবাদের ভিত্তিতে (১ আগস্ট ২০২৬) দুপুর প্রায় সোয়া ১টায় ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের ঘাইবাড়ী গ্রামের মৃত শরিফুল ইসলাম শরীফের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ তহুরুল (৩০) এর বাড়ীর ভিতর অটো চার্জার গ্যারেজ হতে বিশেষ কায়দায় সংরক্ষিত অটো রিক্সার চালকের সিটের ভিতরে থাকা মাদকদ্রব্য জাতীয় স্কাফ সিরাপ ৪'শ বোতল আটক করে।
 
মাদক উদ্ধারপূর্বক হাতেনাতে অটো রিক্সার চালক তহুরুলসহ মাদক ব্যবসায়ী ২জনকে আটক করা হয়েছে। অপরজন একই গ্রামের মাদক ব্যবসায়ী সাইফুদ্দিন মাস্টারের ছেলে রেজাউল (৪০)। আটককৃত ফেন্সিডিলের বিকল্প স্কাফ সিরাপের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।
 
পুলিশের হাতে আটক তহুরুল ও রেজাউল তারা দু'জনে পরস্পর যোগসাজস করে দীর্ঘদিন ধরে স্থানীয় আরো অন্যান্য পলাতক মাদক ব্যবসায়ীদের সাথে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
 
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক এ প্রতিবেদককে বলেন, উক্ত ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে। সে সাথে উপজেলার সর্বত্রই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জিরো টরালেন্স ঘোষণা বাস্তবায়নে কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
 
ছবিক্যাপশনঃ ভোলাহাটে ৪'শ বোতল ফেনসিডিল জাতীয় মাদক স্কাফ সিরাপ ও ২ জন মাদক ব্যবসায়ীর ছবি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।