ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করায় পিটিয়ে হত্যার পর লাশ ঘরে ফে

গাছ থেকে কলার ছড়া কাটার প্রতিবাদ করায় আইনজীবীর সহকারীকে পিটিয়ে হত্যা, আটক ১
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ১১:৩৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ১১:৩৯:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯২ বার পঠিত
চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করায় পিটিয়ে হত্যার পর লাশ ঘরে ফে ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় গাছ থেকে কলা চুরির প্রতিবাদ করায় মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর লাশ ঘরে দিয়ে গেছে খুনি। 
 
শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোনাফ হাজির পাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত মোহাম্মদ তোহা পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে।
 
এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আনোয়ার নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আনোয়ার একই এলাকার এজাহার মিয়ার ছেলে। 
 
নিহতের ভাগ্নে শওকত মোরশেদ জানান, আনোয়ার ও বাবুল নামে দুই ব্যক্তি গাছ থেকে কলার ছড়া কেটে নামাচ্ছিলেন। বিষয়টি দেখে ফেলায় প্রতিবেশী বাড়ির ওই চোরদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে ঘরে গিয়ে বিষয়টি তার মামা মোহাম্মদ তোহাকে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছার পর চুরির দায়ে অভিযুক্তরা টর্চলাইট দিয়ে তাকে আঘাত ও মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তোহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে পরিবারের সদস্যদের সঙ্গে খুনি আনোয়ার নিহতের লাশ তার ঘরে দিয়ে যান। পরে পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 
 
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।