ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

বাবাকে দেখে রাস্তা পার হতে গিয়ে রিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর

নেত্রকোনার পূর্বধলায় মাদরাসা থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৯:২৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৯:২৮:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
বাবাকে দেখে রাস্তা পার হতে গিয়ে রিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর ছবি সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রীতি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা বাবাকে দেখে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া থানা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত মারিয়া আক্তার প্রীতি উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। সে স্থানীয় দারুল উলুম নয়াপাড়া মহিলা মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে প্রীতি মাদরাসায় যায়। ছুটি শেষে বাড়ি ফেরার সময় রাস্তার অপর পাশে বাবাকে দেখতে পেয়ে দ্রুত রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় একটি চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে সড়কে পড়ে যায়। পরে অটোরিকশার একটি চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে গুরুতর আহত হয়।
 

স্থানীয় বাসিন্দা ও স্বজনরা দ্রুত তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শিশুর বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।