ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

রোগীদের ভোগান্তি কমাতে বার্ন ইনস্টিটিউটে নতুন ই টিকিট ব্যবস্থা

অনলাইনে একবার নিবন্ধনের পর সংরক্ষিত থাকবে রোগীর তথ্য ও চিকিৎসার রেকর্ড
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৪:০৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৪:০৪:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৫ বার পঠিত
রোগীদের ভোগান্তি কমাতে বার্ন ইনস্টিটিউটে নতুন ই টিকিট ব্যবস্থা ছবি:সংগৃহিত
ই টিকিটিংয়ের মাধ্যমে সহজ ও দ্রুত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে রোগীদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বহির্বিভাগে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে ই টিকিটিং সিস্টেম চালু হয়েছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে রোগীদের টিকিট সংগ্রহের জন্য ভোরে দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ। শনিবার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির বহির্বিভাগে ই টিকিটিং সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার। ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, নতুন ব্যবস্থায় একজন রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর রোগীর প্রয়োজনীয় তথ্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে। পরবর্তী সময়ে চিকিৎসা নিতে গেলে একই তথ্য আবার নতুন করে দেওয়ার প্রয়োজন হবে না। এ ছাড়া রোগীর আগের হাসপাতাল পরিদর্শন এবং চিকিৎসাসংক্রান্ত তথ্যও সংরক্ষিত থাকবে। এতে চিকিৎসকদের প্রয়োজনীয় তথ্য দ্রুত পাওয়ার পাশাপাশি চিকিৎসাসেবা আরও নির্ভুল ও কার্যকরভাবে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর আগে ইনস্টিটিউটের বহির্বিভাগে চিকিৎসা নিতে রোগীদের ভোরে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে টিকিট সংগ্রহ করতে হতো। এই অপেক্ষার সময় কমানো এবং চিকিৎসাসেবা আরও সহজ ও আধুনিক করার লক্ষ্যেই ই টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে নতুন এই জনবান্ধব সেবা বাস্তবায়ন করা হয়েছে। শনিবার থেকে ই টিকিটিং সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।