ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

বোমা আতঙ্কে বন্ধ ছিল মিরপুর ১০ মেট্রো স্টেশন

সন্দেহজনক বস্তু পরীক্ষা শেষে বিস্ফোরক না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৩:৪৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৩:৪৭:৫৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৯ বার পঠিত
বোমা আতঙ্কে  বন্ধ ছিল মিরপুর ১০ মেট্রো স্টেশন ছবি:সংগৃহিত
বোমাসদৃশ বস্তু পাওয়ার খবরে নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয় মিরপুর ১০ মেট্রো স্টেশন রাজধানীর মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার খবরে নিরাপত্তার স্বার্থে প্রায় ২০ মিনিট স্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়। শনিবার ১ আগস্ট দুপুর ১টা ২০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত স্টেশনটি বন্ধ ছিল। পরে নিরাপত্তা নিশ্চিত হলে পুনরায় ট্রেন চলাচল ও স্টেশনের কার্যক্রম স্বাভাবিক হয়। মিরপুর ১০ স্টেশনের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, বর্তমানে স্টেশনে স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে। এর আগে শনিবার সকালে মিরপুর ১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দুটি পরিত্যক্ত বস্তু ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে যায়। মিরপুর ১০ স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগে বোমা থাকার তথ্যের ভিত্তিতে বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে পৌঁছে ব্যাগটির এক্স রে পরীক্ষা করে। এতে কৌটাসদৃশ একটি বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে নিরাপত্তা বিধি অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে ব্যাগটি নিষ্ক্রিয় করা হয়। পরীক্ষা শেষে ব্যাগের ভেতরে জর্দার কৌটা ও পান পাওয়া যায়। এতে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর উপাদান ছিল না। অন্যদিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া পরিত্যক্ত বস্তুও পরীক্ষা করে বোম্ব ডিসপোজাল ইউনিট। হ্যান্ড এন্ট্রির মাধ্যমে পরীক্ষা শেষে সেখানে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু না থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, দুই ঘটনাতেই কোনো বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি। পুলিশ নগরবাসীকে এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।