ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫ বছর পর ১০০ টাকার বকেয়া শোধ, সততার অনন্য নজির ব্রাহ্মণবাড়িয়ায়

বৃদ্ধ শামসের আলীর নৈতিকতার দৃষ্টান্তে আবেগাপ্লুত পাওনাদার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০১:৫৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০১:৫৮:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৪ বার পঠিত
১৫ বছর পর ১০০ টাকার বকেয়া শোধ, সততার অনন্য নজির ব্রাহ্মণবাড়িয়ায় শামসের আলী। ছবি: সংগৃহীত
 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় ১৫ বছর আগের মাত্র ১০০ টাকার বকেয়া পরিশোধ করে সততা ও নৈতিকতার এক ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন শামসের আলী নামে এক বৃদ্ধ। দীর্ঘদিন ধরে মনে থাকা দায়বদ্ধতা থেকে তিনি নিজেই পাওনাদারের কাছে গিয়ে টাকাটি পরিশোধ করেন।
 

শুক্রবার ৩১ জুলাই আখাউড়া পৌর এলাকার খড়মপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, সদর উপজেলার মজলিশপুর গ্রামের বাসিন্দা শামসের আলী প্রায় ১৫ বছর আগে বিদেশে লোক পাঠানোর একটি বিষয়ে খাদেম এয়ার সার্ভিসেসের স্বত্বাধিকারী এম এন এইচ খাদেম দুলালের সঙ্গে আর্থিক লেনদেন করেছিলেন। সে সময় ভুলবশত হিসাবের তুলনায় ১০০ টাকা কম পরিশোধ করা হয়। বিষয়টি দীর্ঘদিন ধরে তাকে মানসিকভাবে তাড়িত করছিল।
 

সম্প্রতি তিনি জানতে পারেন, ঢাকায় বসবাসকারী এম এন এইচ খাদেম দুলাল ছুটিতে আখাউড়ার বাড়িতে এসেছেন। এরপর সুযোগ কাজে লাগিয়ে তিনি সেখানে গিয়ে বকেয়া ১০০ টাকা পরিশোধ করেন।
 

শামসের আলী বলেন, অন্যের পাওনা এক টাকাও নিজের কাছে রাখা উচিত নয়। নৈতিক ও ধর্মীয় দায়িত্ববোধ থেকেই তিনি দীর্ঘদিনের বকেয়া পরিশোধ করতে এসেছেন।
'

ঘটনায় আবেগাপ্লুত হয়ে এম এন এইচ খাদেম দুলাল বলেন, ১৫ বছর আগের ওই ১০০ টাকার বিষয়টি তার মনেই ছিল না। সাধারণ লেনদেনে এমন ভুল হতে পারে, তবে এত বছর পর একজন মানুষ নিজ উদ্যোগে এসে বকেয়া পরিশোধ করায় তিনি মুগ্ধ হয়েছেন। তার মতে, এটি সততা ও নীতিবোধের এক বিরল উদাহরণ।
 

বৃদ্ধের সততার প্রতি সম্মান জানিয়ে এম এন এইচ খাদেম দুলাল পরিশোধ করা ১০০ টাকা আবার শামসের আলীর হাতে ফিরিয়ে দেন এবং নিজের জন্য কিছু কিনে খাওয়ার অনুরোধ জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।