ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

পদ্মায় ব্যবসায়ীর স্পিডবোটে গুলি, দেহরক্ষী গুলিবিদ্ধ হয়ে ঢাকায় প্রেরণ

পদ্মা নদীতে স্পিডবোট ট্রায়ালের সময় হামলার ঘটনায় তদন্তে পুলিশ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৫০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৫০:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৭ বার পঠিত
পদ্মায় ব্যবসায়ীর স্পিডবোটে গুলি, দেহরক্ষী গুলিবিদ্ধ হয়ে ঢাকায় প্রেরণ ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে ব্যবসায়ী মনিরুল ইসলাম মনির স্পিডবোটকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিতে তার দেহরক্ষী শরিফুল ইসলাম রবি (৪০) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) ভোরে গোলাপনগর বাগগাড়ি পাড়া সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। আহত রবিকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 
আহত শরিফুল ইসলাম রবি কুষ্টিয়ার বাহাদুরপুর ইউনিয়নের মুসলিমপুর ফকিরপাড়া গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়ার মনি পার্কের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম মনির দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন।
 
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কেনা একটি স্পিডবোট দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় বিকল হয়ে পড়ে। পরে ঢাকা থেকে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার এনে এতে নতুন ইঞ্জিন স্থাপন করা হয়। শুক্রবার ভোরে নতুন ইঞ্জিনের কার্যকারিতা পরীক্ষা করতে স্পিডবোটটি পদ্মা নদীতে নেওয়া হলে আরেকটি স্পিডবোটে থাকা দুর্বৃত্তরা সেটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে একটি গুলি রবির বাম হাতের পেশি ভেদ করে বুকের বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। তিনি গুরুতর আহত হন।
 
ঘটনার পর তাকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে শুক্রবার বিকেল প্রায় ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়।
 
ঘটনার বিষয়ে ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
লক্ষীকুণ্ডা নৌ পুলিশের ওসি শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।