ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

ট্রান্সজেন্ডার বিয়ে ধর্ম ও সমাজের অস্তিত্বের প্রতি হুমকি: আশরাফুল আলম

হিজড়া ও ট্রান্সজেন্ডার এক বিষয় নয় উল্লেখ করে ট্রান্সজেন্ডার বিয়ে এবং পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের বিরুদ্ধে রাষ্ট্রের নীরবতা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৩৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৩৮:২৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯০ বার পঠিত
ট্রান্সজেন্ডার বিয়ে ধর্ম ও সমাজের অস্তিত্বের প্রতি হুমকি: আশরাফুল আলম ছবি: সংগৃহীত
ট্রান্সজেন্ডার বিয়ে ধর্ম-সমাজের অস্তিত্বের প্রতি হুমকি। সমাজের ভিত্তিমূলক মূল্যবোধ রক্ষায় রাষ্ট্রকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
 
তিনি বলেন, আমাদের হাজার বছরের সামাজিক পুঁজি, ধর্মীয় অনুভূতি ও পারিবারিক বন্ধনের সূত্রকে কলুষিত করার অধিকার কারো নেই। এ ব্যাপারে রাষ্ট্রের নীরবতায় দেশের সচেতন সমাজ শঙ্কিত। সমাজের এই ভিত্তিমূলক মূল্যবোধ রক্ষায় রাষ্ট্রকে ভূমিকা নিতে হবে।
 
তিনি বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
 
আশরাফুল আলম বলেন, নারী-পুরুষের বাইরে তৃতীয় লিঙ্গ বলে যা আছে তা একটি বিরল ধরনের জেনেটিক বিষয়। এরা আমাদের সমাজে হিজড়া বলে পরিচিত। তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে, সম্মান আছে। কিন্তু হিজরা আর ট্রান্সজেন্ডার এক বিষয় না। একটা জন্মগত অপূর্ণাঙ্গতা আরেকটা ইচ্ছাকৃত বিকৃতি।
 
তিনি বলেন, রাষ্ট্রের নীরবতা এই ইচ্ছাকৃত বিকৃতিকে প্রকারান্তরে স্বীকৃতি দান করে যা নারী-পুরুষের ব্যক্তিগত নিরাপত্তাকে বিঘ্নিত করবে। ট্রান্সজেন্ডার বা এলজিবিটিকিউ কেন্দ্রীক রাজনৈতিক এজেন্ডার জন্ম পশ্চিমা জগতে। পশ্চিমা এই এজেন্ডা আমাদের সমাজ-সংস্কৃতি ও ঐতিহ্য বিরোধী। সেজন্য ট্রান্সজেন্ডার বিয়ে আমাদের অস্তিত্বের প্রতি হুমকি। এই ধরনের বিকৃতিকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। এক্ষেত্রে রাষ্ট্রের নীরবতায় দেশের স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।