ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

কেশম দ্বীপে বেসামরিক নাগরিক হত্যার মাধ্যমে পরাজয় ঢাকছে আমেরিকা: ইরান

দক্ষিণ ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলায় একই পরিবারের তিনজন নিহত হওয়ার তীব্র নিন্দা জানিয়ে ওয়াশিংটনকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৩০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৩০:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
কেশম দ্বীপে বেসামরিক নাগরিক হত্যার মাধ্যমে পরাজয় ঢাকছে আমেরিকা: ইরান ছবি: সংগৃহীত
ইরানের পার্লামেন্টের স্পিকার মুহাম্মাদ বাঘের গালিবাফ বলেছেন, কেশম দ্বীপে বেসামরিক নাগরিকদের হত্যার মাধ্যমে যুদ্ধক্ষেত্রের পরাজয় ঢাকার চেষ্টা করছে আমেরিকা। এর জন্য ওয়াশিংটনকে চরম মূল্য দিতে হবে।
 
শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
 
গালিবাফ বলেন, আমেরিকা প্রতিদিনই নতুন নতুন অপরাধে নিজেদের হাত রক্তাক্ত করছে। কেশম দ্বীপের বেসামরিক বাড়িঘরে চালানো সন্ত্রাসী হামলা মিনাব ও লামের্দে সংঘটিত অপরাধেরই ধারাবাহিকতা।
 
তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে যে আঘাত আমেরিকা পাচ্ছে, তা নিরীহ মানুষের রক্ত ঝরিয়ে পুষিয়ে নেওয়ার অভ্যাস তাদের হয়ে গেছে। কিন্তু এর মূল্য তাদের দিতে হবে।
 
এর আগে বৃহস্পতিবার আমেরিকা দক্ষিণ ইরানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল কেশম দ্বীপ এবং বুশেহর, ফারস ও খুজেস্তান প্রদেশের বিভিন্ন এলাকা।
 
সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয় কেশম দ্বীপের চাহ তাঙ্গু এলাকায় একটি আবাসিক বাড়িতে। ওই হামলায় একই পরিবারের তিন সদস্য বাবা, মা ও তাদের এক সন্তান নিহত হন। পরিবারটির অপর দুই সন্তান আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সূত্র: আইআরএনএ

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।