ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

যুক্তরাষ্ট্র ভিসা নীতিতে বড় পরিবর্তন: শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য নতুন নিয়ম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ১০:৪১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ১০:৪১:০৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
যুক্তরাষ্ট্র ভিসা নীতিতে বড় পরিবর্তন: শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য নতুন নিয়ম ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া অতিথি এবং বিদেশি সাংবাদিকদের ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে কয়েক দশকের পুরোনো ‘ডিউরেশন অফ স্ট্যাটাস’ বা নির্দিষ্ট কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের বিদ্যমান ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস) এই নতুন নিয়ম জারি করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির অতিথিরা সাধারণত সর্বোচ্চ চার বছরের জন্য ভিসা পাবেন।

অন্যদিকে, বিদেশি সাংবাদিকেরা এক দফায় সর্বোচ্চ ২৪০ দিন থাকার অনুমতি পাবেন। তবে চীনা নাগরিকদের ক্ষেত্রে সাংবাদিকদের এই সময়সীমা মাত্র ৯০ দিন। নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন থাকতে চাইলে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। অথবা দেশ ছেড়ে চলে যাওয়ার পর নতুন করে আবেদনের মাধ্যমে আবার ফিরে আসতে হবে।

নতুন এই নিয়ম কংগ্রেসের পর্যালোচনার সাপেক্ষে ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর থেকে কার্যকর হবে। এই নিয়মের কারণে আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে যাওয়া কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামগুলোর ভর্তি প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে।

২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকে অভিবাসনের ওপর ট্রাম্পের ব্যাপক দমন অভিযানের এটি সর্বশেষ পদক্ষেপ। এই পরিবর্তনগুলো ভিসাধারীদের ওপর নজর রাখা সহজ করে তুলবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।