ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা

যুক্তরাষ্ট্র-ইরানকে হরমুজে জাহাজ চলাচল নিরাপদ রাখতে কাতারের আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০১:০৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০১:০৮:৩০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৯ বার পঠিত
যুক্তরাষ্ট্র-ইরানকে হরমুজে জাহাজ চলাচল নিরাপদ রাখতে কাতারের আহ্বান হরমুজ প্রণালী
যুক্তরাষ্ট্র-ইরানকে তাদের মধ্যকার সমঝোতা স্মারক মেনে চলার এবং উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়া রোধ করতে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে কাতার।
 
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে জানান, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সাথে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান।
 
তিনি হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচলের স্বাধীনতা রক্ষার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন এবং সতর্ক করে বলেন যে, আঞ্চলিক নিরাপত্তার জন্য এই জলপথ দিয়ে নিরাপদ যাতায়াত বজায় রাখা অপরিহার্য।
 
উল্লেখ্য-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত জুন মাসের যুদ্ধবিরতি সমঝোতা ভেঙে নতুন করে তীব্র সামরিক সংঘাত ও পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি সমাপ্তির ঘোষণা দেওয়ায় মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।
 
ইরানের ইরানশাহর, বন্দর আব্বাস, চাবাহার, বুশেহর, কোনারাক এবং আক কালা অঞ্চলে এই হামলা চালানো হয়। এর মধ্যে আইআরজিসির ব্যারাক, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং লজিস্টিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের জবাবে ইরান কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
 
ইরান স্পষ্ট জানিয়েছে যে তাদের নির্ধারিত রুট ছাড়া হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। এই উত্তেজনার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।