ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ১১:২৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ১১:২৯:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প
ইরান যদি মার্কিন অবস্থান লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত রাখে, তবে তেহরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে ওয়াশিংটন বাধ্য হবে বলে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
 
তিনি দাবি করেছেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং এর জবাবে মার্কিন যুদ্ধবিমানগুলো ইতিমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুতকেন্দ্র এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোতে সফলভাবে বিমান হামলা চালিয়েছে। 
 
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন।
 
ট্রাম্প তার পোস্টে ইরানের কঠোর সমালোচনা করে লেখেন, এটা খুবই সম্ভব যে তারা (ইরান) কখনোই শিক্ষা নেবে না! এমন একসময় আসতে পারে যখন আমাদের পক্ষে আর যুক্তি বা ধৈর্য দেখানো সম্ভব হবে না। আমরা সামরিকভাবে সেই কাজটিই সম্পন্ন করতে বাধ্য হব, যা আমরা অত্যন্ত সফলতার সঙ্গে শুরু করেছিলাম।
 
এর পাশাপাশি তিনি চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করে তবে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্বই মুছে যাবে’। 
 
ট্রাম্পের এই নতুন ও আক্রমণাত্মক মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সামরিক সংঘাতের আশঙ্কা আরও বহুগুণ বেড়ে গেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।