ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে

চিলিতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ভেনেজুয়েলায় জোড়া কম্পনে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০২:৩৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৩:১৩:১৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
চিলিতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ভেনেজুয়েলায় জোড়া কম্পনে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ ছবি: সংগৃহীত
এবার দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় ১১টা ১২ মিনিটে দেশটির উত্তরাঞ্চলীয় অ্যান্টোফাগাস্তা উপকূলের কাছে ৫.৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় বলে বিভিন্ন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে। খবর সিজিটিএন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রের নিচে, উত্তর চিলির উপকূল থেকে দূরে। ভূমিকম্পের কেন্দ্র প্রায় ১৫ কিলোমিটার গভীরে অবস্থান করায় উপকূলীয় এলাকাগুলোতে কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চিলির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৫.৫ মাত্রার এ ধরনের ভূমিকম্প সাধারণত বড় সুনামি সৃষ্টির জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করে না।

অ্যান্টোফাগাস্তা অঞ্চল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তামা উৎপাদন কেন্দ্র। সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে একাধিক মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। গত মে মাসেও অ্যান্টোফাগাস্তা অঞ্চলে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যদিও তাতে বড় ধরনের প্রাণহানি ঘটেনি।

ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত চিলি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। ফলে দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। তবে সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলা, জাপান এবং চিলিতে ধারাবাহিক শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও ৯৭১ জন আহত হয়েছেন বলে আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
 
গত বুধবার (২৪ জুন) সন্ধ্যায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এটাকে গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম বিবেচনা করা হচ্ছে। এর কম্পন দেশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।