ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১১

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ১২:৩৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ১২:৩৭:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৪ বার পঠিত
গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১১ ছবি: সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের চারজন ও এক সাংবাদিকসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টার দিকে ভয়াবহ এই হামলার ঘটনাটি ঘটে। 
 
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগ করেছে, ইসরায়েল প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।
 
হামাসের কর্তৃত্বাধীন উদ্ধারকারী পরিষেবা সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, গাজা সিটির সাব্রা এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনে রাতে আকাশ হামলা চালায় ইসরায়েলি বাহিনী, এতে আল-সাফাদি পরিবারের চার সদস্য নিহত হয়। নিহতরা স্বামী, স্ত্রী ও তাদের দুই কন্যা। এই হামলায় আরও ১২ জন আহত হয়।গাজা সিটির আল-শিফা হাসপাতাল সাফাদি পরিবারের দুই শিশুসহ চার সদস্যের মৃতদেহ গ্রহণের কথা নিশ্চিত করেছে।
 
নিহতদের স্বজন নায়েল আল-সাফাদি বলেন, “(শনিবার) রাত প্রায় ২টার দিকে আমার চাচাতো ভাইয়ের পরিবার যখন ঘুমিয়ে ছিল তখন একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।”
 
আল-শিফা হাসপাতাল জানিয়েছে, গাজার উত্তরাংশে একটি চৌরাস্তার কাছে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত আরেক ফিলিস্তিনির মৃতদেহ তাদের এখানে আনা হয়েছে।
 
শনিবার পরে ইসরায়েলের বেশ কয়েকটি হামলায় ঘটনায় আরও ছয়জন নিহত হয়। এদের মধ্যে তিনজন নিহত হয় গাজার মধ্যাঞ্চলীয় বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায়, জানিয়েছে সিভিল ডিফেন্স। নিহতদের মধ্যে কাতারভিত্তিক আল জাজিরার স্থানীয় এক ফিলিস্তিনি সাংবাদিক রয়েছেন।
 
আল জাজিরা জানিয়েছে, নিহত আহমেদ উয়িশাহ চ্যানেলটির ফটো সাংবাদিক ছিলেন। তাদের সাংবাদিকদের বিরুদ্ধে ‘এ ধরনের অপরাধের ধারাবাহিকতা চলছে’ উল্লেখ করে এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে গণমাধ্যমটি।
 
অপরদিকে উয়িশাহকে ‘হামাস সন্ত্রাসী’ বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে অন্য হত্যাকাণ্ডগুলোর বিষয়ে ইসরায়েলি বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
 
গত বছরের ১০ অক্টোবর গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১০১২ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।
 
একই সময় ফিলিস্তিনিদের পাল্টা হামলায় তাদের পাঁচ সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।