ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

'পছন্দ না হলে আবারও হামলা শুরু হবে'— ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের বড় হুঁশিয়ারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০১:৩৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০১:৩৫:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
'পছন্দ না হলে আবারও হামলা শুরু হবে'— ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের বড় হুঁশিয়ারি ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলতি সপ্তাহে ঘোষিত চুক্তিকে একটি ‘সমঝোতা স্মারক’ হিসেবে অভিহিত করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তিটিতে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। চুক্তিটি তার পছন্দ না হলে আমেরিকা আবার ইরানের ওপর হামলা শুরু করবে।

বুধবার (১৭ ‍জুন) মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, “এটি আমার পছন্দ না হলে আমরা আবার তাদের ওপর গুলি চালানো শুরু করব।”

ইরানের নেতারা “ঠিকভাবে আচরণ না করলে” আমেরিকা তাদের ভূখণ্ডে আবারও “বোমা ফেলা” শুরু করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পাকিস্তানের মধ্যস্থতায় চলতি বছরের এপ্রিলে ওয়াশিংটন ও তেহরান একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছায়। এরপর সংঘাতের অবসান ঘটাতে সোমবার একটি কাঠামো চুক্তির ঘোষণা দেওয়া হয়। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

পারমাণবিক অস্ত্র ঠেকানোই মূল লক্ষ্য:

ট্রাম্প বলেন, এই চুক্তির প্রধান লক্ষ্য হলো তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

তিনি বলেন, “অনেক কারণেই এটি একটি দারুণ চুক্তি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যা এর ৯৯ দশমিক ৯ শতাংশ, তা হলো, তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।”

চুক্তিটিকে “অত্যন্ত শক্তিশালী” বলেও অভিহিত করেন আমেরিকার প্রেসিডেন্ট।

৩০০ বিলিয়ন ডলারের তহবিলের খবর অস্বীকার:

আমেরিকার করদাতাদের অর্থ সংশ্লিষ্ট এবং ইরানের ব্যবহারের জন্য উন্মুক্ত ৩০০ বিলিয়ন ডলারের একটি উন্নয়ন তহবিলের খবরও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন ট্রাম্প। তিনি এটিকে একটি “মিথ্যা খবর” বলে আখ্যা দেন।

ট্রাম্প বলেন, “আমরা বিনিয়োগ করছি না। আমরা ১০ সেন্টও দিচ্ছি না।”

তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে বলেও তিনি জানান।

ট্রাম্প আরও বলেন, “আমি বলব, ইরানের আচরণ কেমন হয়, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কিছুদিন বিনিয়োগ করবে না।”

তেলের দাম কমেছে, খুলছে হরমুজ প্রণালি:

যুদ্ধের বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব প্রসঙ্গে ট্রাম্প বলেন, উত্তেজনা কমে আসায় বাজারে তেলের দাম “দ্রুত কমে গেছে”।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি “ইতোমধ্যে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে”। আগামী দুই দিনের মধ্যে গুরুত্বপূর্ণ এই জলপথ পুরোপুরি সচল হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ট্রাম্প দাবি করেন, কোনো চুক্তি না হলে বিশ্বকে একটি “মহামন্দার” মুখোমুখি হতে হতো। কারণ রকেট ও মাইনের ঝুঁকির কারণে হরমুজ প্রণালি বন্ধই থাকত।

সূত্র: আনাদোলু

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।