ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

রংপুর মেডিকেলে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক-স্বজন সংঘর্ষ: জরুরি সেবা বন্ধ, মহাসড়ক অবরোধ!

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ০৪:২৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ০৪:২৯:৫৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
রংপুর মেডিকেলে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক-স্বজন সংঘর্ষ: জরুরি সেবা বন্ধ, মহাসড়ক অবরোধ! ছবি: সংগৃহীত
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ জুন) দুপুরে এ ঘটনায় হাসপাতালজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সিসিইউতে ভর্তি থাকা এক রোগীর জন্য জরুরি ভিত্তিতে অক্সিজেন মাস্ক প্রয়োজন হয়। তাৎক্ষণিকভাবে পাওয়া না যাওয়ায় রোগীর মৃত্যু ঘটে। এরপর ক্ষুব্ধ স্বজনরা ডিউটিরত চিকিৎসকের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর চিকিৎসকরা জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দেন এবং মরদেহ মর্গের সামনে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে রোগীর স্বজনরা মরদেহ হস্তান্তরের দাবিতে হাসপাতালের সামনে মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্বজনদের দাবি, চিকিৎসায় অবহেলার কারণেই তাদের প্রিয়জনের মৃত্যু হয়েছে।

তারা অভিযোগ করেন, নিজেদের অবহেলা আড়াল করতেই চিকিৎসকরা মরদেহ আটকে রেখেছেন। তাদের ভাষ্য, এটি চরম ধৃষ্টতা এবং তারা এর সুষ্ঠু বিচার চান।

অন্যদিকে চিকিৎসকদের দাবি, রোগীর চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি। বরং অকারণে স্বজনরা দায়িত্বরত চিকিৎসকের ওপর আক্রমণ চালিয়েছে। তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান চিকিৎসক ও রোগীর স্বজনদের নিয়ে আলোচনায় বসেছেন।

তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা চলছে। খুব দ্রুত সমাধান হবে।’

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।