ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ অটোরিকশাচালকের মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ অটোরিকশাচালকের মৃত্যু ফাইল ছবি

গোপালগঞ্জ সদর উপজেলায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রমজান মুন্সী (২৮) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত রমজান মুন্সি গোপালগঞ্জ সদরের থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সির ছেলে। তিনি অটোরিকশা চালাতেন বলে জানা গেছে। 

রমজান মুন্সির ভাই ইমরান মুন্সি জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে অটোরিকশা নিয়ে গোপালগঞ্জ সদরের চৌরঙ্গী কোর্টের সামনে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ব্যক্তির গুলি তার ডান হাতের কব্জির ওপর এবং ডান পাশের বগলে লাগে। বুলেটটি তার শরীরের ভিতরেই থেকে যায়। খবর পেয়ে আমরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে বুধবার রাত পৌনে দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সী ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে দুইটার দিকে মারা যান। লাশ বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

এদিকে, গোপালগঞ্জের পরিস্থিতি এখনও থমথমে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে কারফিউ শিথিল করা হয়েছে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আবার বলবৎ হবে কারফিউ। এই সময় আরও বাড়ানো হবে কিনা তা পরবর্তীতে জানানো হবে।

কারফিউ চলায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন রয়েছে সেনাবাহিনীও। অন্যদিকে সহিংসতার ঘটনায় আরও ২০ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়াল ৪৫ জনে।

প্রসঙ্গত, গত বুধবার গোলাপগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে দিনভর সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়। ওইদিন সন্ধ্যায় হাসপাতাল সূত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে। নিহতরা হলেন—দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল ও ইমন তালুকদার। রমজান মুন্সিকে নিয়ে সে সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।