ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

এখন যারা রাজাকার গালি দিচ্ছে আগামীতে জনতা তাদেরকেও প্রত্যাখান করবে: ফয়জুল করীম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০১:০০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০১:০০:০২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
এখন যারা রাজাকার গালি দিচ্ছে আগামীতে জনতা তাদেরকেও প্রত্যাখান করবে: ফয়জুল করীম ছবি সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই) বলেছেন, শেখ হাসিনা ছাত্র-জনতাকে রাজাকার গালি দিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন যারা রাজাকার গালি দিচ্ছে আগামীতে জনতা তাদেরকেও প্রত্যাখান করবে। আমি জনতার উদ্দেশ্যে হাত জোড় করে বলতে চাই একবার ইসলামের পক্ষে ভোট দেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 
প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগে গণতন্ত্র কী শিখুন, জানুন পরে সমালোচনা করুন। বিরোধীদলের কাজই হবে গঠনমুলক সমালোচনা, অন্যায় ধরিয়ে দেয়া। আপনারা পাশ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন তারা সরকারী দল বিরোধী দল কি ধরনের সমালোচনা করে, ভুল গুলো ধরিয়ে দেয়। আমি বিএনপির মহাসচিবকে আহ্বান জানাতে চাই, ইসলামী দলের কারা চাঁদাবাজী করে, ধর্ষণ করে, খুন করে, মিথ্যা কথা বলে, মাদক সেবন করে ধরিয়ে দিন। আপনারা মিথ্যে অপবাদ না দিয়ে সংশোধন হন, অন্যদের সমালোচনা করুন। তবে মিথ্যে অপবাদ দেয়া বন্ধ করুন।
 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক অধ্যাপক ডা. নাছির উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগনের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিস ত্রিশাল উপজেলা আমির মাওলানা আবু তাহের প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।