ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

সিরিয়া সরকারে বড় রদবদল: সরিয়ে দেওয়া হলো প্রেসিডেন্টের ভাইকেও

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৮:৩৭:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৯:০৩:০৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
সিরিয়া সরকারে বড় রদবদল: সরিয়ে দেওয়া হলো প্রেসিডেন্টের ভাইকেও ছবি: সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শার’আ আল জুলানী সরকারে বড় ধরনের রদবদল করেছেন। এ সময় তিনি কয়েকজন সরকারি কর্মকর্তা ও মন্ত্রীকে সরিয়ে দেন। তাদের মধ্যে তার নিজের ভাইও রয়েছেন।

শনিবার (৯ মে) এ রদবদল করেন তিনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সরকারি বার্তা সংস্থা সানা জানায়, হোমসের সাবেক গভর্নর আবদুল রহমান বদরুদ্দিন আল-আমা’কে প্রেসিডেন্সি কার্যালয়ের মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রেসিডেন্ট শার’আর ভাই মাহের আল-শারার স্থলাভিষিক্ত হয়েছেন।

এছাড়া, তথ্যমন্ত্রী হামজা আল মুস্তাফা এবং কৃষিমন্ত্রী আমজাদ বদরকে সরিয়ে যথাক্রমে খালেদ ফাওয়াজ জারুরকে তথ্যমন্ত্রী এবং বাসেল হাফেজ আল-সুয়েদানকে কৃষিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন তথ্যমন্ত্রী খালেদ ফাওয়াজ জারুর এর আগে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম অনুষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই রদবদলের কারণ এখনো জানা যায়নি।

এছাড়া, প্রেসিডেন্ট শারা হোমস, কুনেইত্রা, লাতাকিয়া ও দেইর ইজ্জোরসহ কয়েকটি প্রদেশে নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন।

সূত্র: বার্তা সংস্থা এএফপি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।