ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

৪৫০ দিনের সীমান্ত জট খুলছে শুভেন্দু সরকার: ৪৫ দিনেই বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৮:৩১:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৯:০৩:১৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৪ বার পঠিত
৪৫০ দিনের সীমান্ত জট খুলছে শুভেন্দু সরকার: ৪৫ দিনেই বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত ছবি: সংগৃহীত
সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেবে বিজেপি সরকার সরকার। সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে ছয়টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের বিষয়টিও রয়েছে।

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার (১১ মে) প্রথমবার সচিবালয় নবান্নে প্রবেশ করেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং বিএসএফকে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্বসচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হলো। ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে।’

তিনি দাবি করে বলেন, আগের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষার জন্য ভূমি হস্তান্তরের কাজে বাধা দিয়েছিল। এখন বিএসএফ যতটুকু জমি চাইবে, তা দেওয়া হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে শুভেন্দু বলেন, নতুন সরকার ‘ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল’ নীতিতে চলবে। দলমত-নির্বিশেষে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তের অর্ধেকেরও বেশি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।