ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন মাইলফলক, প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:৩৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:৩৩:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
বিশ্ব র‍্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন মাইলফলক, প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম সংগৃহীত ছবি
 

আন্তর্জাতিক উদ্ভাবন র‍্যাঙ্কিংয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ 'অর্থনৈতিক উন্নয়নমুখী প্রযুক্তি হস্তান্তর' ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই স্বীকৃতি পাওয়া একমাত্র প্রতিষ্ঠান গাকৃবি। গত ৭ মে উরির অফিশিয়াল ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিং প্রকাশিত হয়।
 

একই র‍্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ৫০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও জায়গা করে নিয়েছে গাকৃবি, যেখানে তাদের অবস্থান ৪৭০তম। উরি র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলো মোট ২৪টি ক্যাটাগরিতে মূল্যায়িত হয়, যার প্রতিটিতে বিচার করা হয় উদ্ভাবনী ধারণা, বাস্তবায়নের সক্ষমতা এবং বাস্তব প্রভাব — এই তিনটি সূচকের ভিত্তিতে।
 

আন্তর্জাতিক মঞ্চে গাকৃবির এই সাফল্য অবশ্য একদিনের নয়। গত বছরের উরি র‍্যাঙ্কিং ২০২৫-এও প্রযুক্তি ও উদ্ভাবনে বিশ্বের শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে ৭৭তম স্থান পেয়েছিল বিশ্ববিদ্যালয়টি। টাইমস হায়ার এডুকেশনের ২০২৫ ও ২০২৬ র‍্যাঙ্কিংয়ে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান এবং এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানও ধরে রেখেছে গাকৃবি। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংস ২০২৬-এও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি।
 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেছেন, এই অর্জন কেবল গাকৃবির নয়, বাংলাদেশের সম্ভাবনার প্রতিফলন। সীমিত সম্পদ ও নানা চ্যালেঞ্জের মধ্যেও শিক্ষক-শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম ও মেধাকে আন্তর্জাতিক অঙ্গন স্বীকৃতি দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। গবেষণাকে মানুষের জীবনের সঙ্গে যুক্ত করে দেশ ও বিশ্বের সমস্যা সমাধানে কাজ করাই তাদের মূল লক্ষ্য বলেও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।