ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ২৬

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৬:৩১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৬:৩১:৪০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ২৬ ছবি: সংগৃহীত
কিয়েভের ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (৫ মে) বিকেলের এই হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ইউক্রেনের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার গ্লাইড বোমা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক, জাপোরিঝিয়া ও চেরনিহিভে আঘাত হেনেছে। জাপোরিঝিয়াতে সর্বোচ্চ ১২ জন প্রাণ হারিয়েছেন।

ক্রামাতোরস্ক ও দনিপ্রো শহরে ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পোলতাভা ও খারকিভে রাষ্ট্রীয় গ্যাস স্থাপনায় হামলায় ৩ কর্মচারী ও ২ উদ্ধারকর্মীসহ ৫ জন নিহত হয়েছেন। এর ফলে প্রায় ৩,৫০০ গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার এই পদক্ষেপকে চরম ধৃষ্টতা বলে অভিহিত করেছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ইউক্রেন মঙ্গলবার শেষভাগ থেকে যুদ্ধবিরতি পালন করবে এবং রাশিয়ার যেকোনো পদক্ষেপের উপযুক্ত জবাব দেবে। অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ও শনিবারের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তবে সেই ঘোষণা আসার পরপরই ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৬৪টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালানো হলো।

ইউক্রেন নিয়মিত ড্রোন ভূপাতিত করতে পারলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে হিমশিম খাচ্ছে।

জেলেনস্কি আবারও তার পশ্চিমা মিত্রদের কাছে ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন, যাতে সাধারণ মানুষকে রাশিয়ার এই আকাশপথের হামলা থেকে রক্ষা করা যায়।


সূত্র: আল জাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।