ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৪, মুখ্যমন্ত্রী ঠিক করতে আসছেন অমিত শাহ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৩:১০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৩:১০:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৪, মুখ্যমন্ত্রী ঠিক করতে আসছেন অমিত শাহ সংগৃহীত ছবি
 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যজুড়ে সহিংসতায় চারজন নিহত হয়েছেন। হাওড়ার উদয়পুর ও রাজারহাট নিউ টাউনে দুই বিজেপি কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ করছে পদ্মশিবির। পাল্টা অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস বলছে, বীরভূমের নানুর এবং কলকাতার বেলেঘাটায় বিজেপি কর্মীরা তাদের দুই সদস্যকে হত্যা করেছে।
 

বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ও বাঁকুড়াসহ একাধিক জেলায় দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রূপনারায়ণপুর, কুলটি, রানিগঞ্জ, জামুড়িয়াসহ বেশ কয়েকটি এলাকায় তৃণমূলের কার্যালয় ভাঙচুর ও গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। তবে বিজেপি এসব ঘটনার দায় অস্বীকার করেছে।
 

সহিংসতা রুখতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে এবং রাজ্যের পুলিশ ও প্রশাসনকে সতর্ক থাকতে বলেছেন তিনি।
 

এদিকে ২০৭ আসন জিতে সরকার গঠনের পথে এগোচ্ছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনে পরিষদীয় দলনেতা বাছাইয়ের প্রক্রিয়ায় কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ অমিত শাহকে এই দায়িত্ব দেওয়ার ঘটনা বেশ বিরল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, যা পশ্চিমবঙ্গের এই জয়কে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কতটা গুরুত্ব দিচ্ছে তার ইঙ্গিত বহন করে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।