ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

বিজয়ের দলকে সরকার গঠনে সমর্থন কংগ্রেসের, শর্ত 'সাম্প্রদায়িক শক্তি' নয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০২:৫৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০২:৫৭:৫৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
বিজয়ের দলকে সরকার গঠনে সমর্থন কংগ্রেসের, শর্ত 'সাম্প্রদায়িক শক্তি' নয় সংগৃহীত ছবি
 

তামিলনাড়ুতে সরকার গঠনে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগামকে (টিভিকে) পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে এই সমর্থনের ক্ষেত্রে একটি স্পষ্ট শর্ত জুড়ে দিয়েছে দলটি — জোটে এমন কোনো সাম্প্রদায়িক শক্তি রাখা যাবে না, যারা ভারতের সংবিধানে বিশ্বাস করে না।
 

অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তামিলনাড়ু দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোদাঙ্কর জানিয়েছেন, তামিলনাড়ু কংগ্রেস কমিটি ও কংগ্রেস লেজিসলেটিভ পার্টি টিভিকেকে সরকার গঠনে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসের পাঁচজন বিধায়কের সমর্থন যুক্ত হলে টিভিকের মোট সমর্থন দাঁড়াবে ১১২-তে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এখনও ছয়জন বিধায়কের সমর্থন দরকার।
 

এই লক্ষ্যে বিজয় বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি, সিপিআই ও সিপিএমের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। এই তিন দলের সমর্থন মিললে টিভিকের মোট বিধায়ক সংখ্যা দাঁড়াবে ১১৯-এ, যা সরকার গঠনের জন্য যথেষ্ট। অন্যদিকে টিভিকের নেতাদের এআইএডিএমকে প্রধান এডাপ্পাডি পলানিস্বামীর সঙ্গে বৈঠককে ঘিরেও রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে।
 

কংগ্রেস জানিয়েছে, টিভিকের সঙ্গে তাদের জোট শুধু সরকার গঠনেই সীমাবদ্ধ থাকবে না। স্থানীয় সরকার নির্বাচন, লোকসভা ও রাজ্যসভা নির্বাচনেও এই সমঝোতা অব্যাহত থাকতে পারে। উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা ৬২ বছরের ডিএমকে-এআইএডিএমকের দ্বৈত আধিপত্যে বড় ধাক্কা দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।