ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র

প্রাথমিক শিক্ষক নিয়োগ: চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের সবাই যোগদানের সুযোগ পাবেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৩:১৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৩:১৫:৫৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭০ বার পঠিত
প্রাথমিক শিক্ষক নিয়োগ: চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের সবাই যোগদানের সুযোগ পাবেন ছবি: সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের কেউই বাদ পড়বেন না বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নিয়োগ প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে সম্পন্ন হওয়ায় কিছু প্রশ্ন ও সমালোচনা তৈরি হলেও কাউকে বাদ দেওয়া হবে না। সকলেই যোগদানের সুযোগ পাবেন।

যোগদানের সময়সীমা সম্পর্কে তিনি জানান, খুব শিগগিরই এ প্রক্রিয়া শুরু হবে। তবে এর আগে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, সুপারিশপ্রাপ্তদের শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হবে। নিয়োগের পর প্রশিক্ষণসহ বিভিন্ন ধাপে তাদের যোগ্যতা যাচাই করা হবে। কেউ প্রশিক্ষণে ব্যর্থ হলে বা নির্ধারিত মান পূরণ করতে না পারলে শিক্ষক হিসেবে টিকে থাকতে পারবেন না।

এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী, চাকরিতে যোগদানের পর সফলভাবে দুই বছর পার করলে তাদের স্থায়ী করা হবে।

মন্ত্রী বলেন, দেশের শিক্ষার মান উন্নয়নে যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।