ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) , ২৮ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মানবিকে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল, বিজ্ঞানে পাসের হার ৮০ শতাংশের ব ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন এসএসসি পাসের হার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ সৌদি আরব আগুন ১৭ জনের মৃত্যু: ৭ জনই নওগাঁর আত্রাইয়ের ৪২ ঋণখেলাপীর অর্থ উদ্ধারে আন্তর্জাতিক ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ঢাকা-গোপালগঞ্জ রুটে কাল থেকে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন গ্রামের মানুষকে শহরমুখী হতে হবে না: স্বাস্থ্যমন্ত্রী দুই দেশের সরকারপ্রধান একসঙ্গে বসলে সমস্যার সমাধান সম্ভব: হাইকমিশনার নাজিরগঞ্জে অনুমতি ছাড়াই চলছে অবৈধ খেয়া নৌকা টোল আদায় মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত দারুল উলুম দেওবন্দে ‘গঙ্গা জল’ ঢালার ঘোষণা হিন্দু রক্ষা দলের হেফাজত আমিরের কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য মেসেজ লিমিট তুলে নিল ওপেনএআই বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি র‌্যাব নাম পরিবর্তন হয়ে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে দেড় হাজার মসজিদ থেকে মাইক অপসারণ থাইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে শিক্ষক নিহত, হামলাকারীর আত্মহত্যা

দেশের আরও ৫ জেলায় হচ্ছে নতুন ইপিজেড: ডিসি সম্মেলনের প্রথম দিনে বড় ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৩:১২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৩:১২:০৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
দেশের আরও ৫ জেলায় হচ্ছে নতুন ইপিজেড: ডিসি সম্মেলনের প্রথম দিনে বড় ঘোষণা ছবি: সংগৃহীত
শিল্পায়ন ও কর্মসংস্থান সম্প্রসারণের লক্ষ্যে দেশের আরও পাঁচ জেলায় নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের পরিকল্পনার বিষয়টি জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬ এর প্রথম দিনে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।

রোববার (০৩ মে) ঢাকায় সচিবালয় সংলগ্ন ওসমানী স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী ডিসি সম্মেলনে শিল্পায়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনে বরিশাল, বরগুনা, পিরোজপুর, লালমনিরহাট এবং গাজীপুর জেলায় নতুন ইপিজেড স্থাপনের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে।

সংশ্লিষ্টরা ধারণা, নতুন ইপিজেড গড়ে উঠলে স্থানীয় পর্যায়ে শিল্পায়নের গতি বাড়বে, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে অপেক্ষাকৃত অনুন্নত বা শিল্পায়নে পিছিয়ে থাকা জেলাগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে এসব ইপিজেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।