ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

ইসলামাবাদ সফর বাতিল করলেও ইরানের সঙ্গে ফোনে আলোচনা চলছে: ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০১:২২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০১:২২:৫৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
ইসলামাবাদ সফর বাতিল করলেও ইরানের সঙ্গে ফোনে আলোচনা চলছে: ট্রাম্প সংগৃহীত ছবি
 

ইসলামাবাদ সফর বাতিল করলেও ইরানের সঙ্গে যোগাযোগ থেমে নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, চুক্তি এখনো গ্রহণযোগ্য পর্যায়ে না পৌঁছানোয় এত দীর্ঘ সফর যুক্তিযুক্ত মনে করেননি তিনি। তবে টেলিফোনে আলোচনা অব্যাহত রয়েছে বলেও নিশ্চিত করেন ট্রাম্প।
 

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, চলমান আলোচনায় যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহারের বিষয়গুলো নিয়ে একটি সম্ভাব্য কাঠামো তৈরির চেষ্টা চলছে। পারমাণবিক ইস্যু পরবর্তী পর্যায়ে আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প আবারও স্পষ্ট করেছেন, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র না পায় — এটিই আলোচনার সর্বোচ্চ অগ্রাধিকার।
 

এদিকে শুক্রবার (১ মে) তুরস্কে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। বৈঠকে তিনি বলেন, এই যুদ্ধ ইরান শুরু করেনি এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভেঙে নতুন হামলা চালালে তা মোকাবিলার জন্য ইরান প্রস্তুত। তবে একই সঙ্গে তিনি জানান, মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধান করতে এবং স্থায়ী সমঝোতায় পৌঁছাতে ইরান আলোচনায় বসতে ইচ্ছুক। তবে এজন্য যুক্তরাষ্ট্রকে হুমকি ও বাড়াবাড়ি বন্ধ করতে হবে বলে শর্ত দেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।