ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

অধিবেশন শেষ, সামনে বড় প্রশ্ন—সংবিধান সংশোধন নাকি সংস্কার?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ১১:৩৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ১১:৩৩:১৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
অধিবেশন শেষ, সামনে বড় প্রশ্ন—সংবিধান সংশোধন নাকি সংস্কার? ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে, তবে এর পরই রাজনৈতিক অঙ্গনে নতুন করে জোরালো হয়ে উঠেছে একটি মৌলিক প্রশ্ন—সংবিধান কি শুধু সংশোধন হবে, নাকি প্রয়োজন আমূল সংস্কার?

২৫ কার্যদিবসের এই অধিবেশন শেষে সংসদ থেকে রাজপথ—সব জায়গাতেই এখন এই বিতর্ক কেন্দ্রবিন্দুতে। সরকার আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে, আর বিরোধী দলগুলো সংসদের পাশাপাশি রাজপথেও তাদের অবস্থান জোরালো করার ঘোষণা দিচ্ছে।

সদ্য সমাপ্ত এই অধিবেশনটি বেশ কিছু কারণে বিশেষ গুরুত্ব বহন করে। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপসহ মোট ২২০ জন সদস্যই প্রথমবারের মতো সংসদে যোগ দেন, যা দেশের সংসদীয় ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। দীর্ঘ সময় পর তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণও ছিল লক্ষণীয়।

অধিবেশনের উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে ছিল জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের মধ্যে বিরল ঐকমত্য। রাষ্ট্রপতির ভাষণের ওপর ৪০ ঘণ্টার বেশি আলোচনা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণে ছুটির দিনেও সংসদ কার্যক্রম চালানো হয়েছে।

তবে এত কার্যক্রমের মধ্যেও সংবিধান ইস্যুই হয়ে উঠেছে মূল বিতর্কের কেন্দ্র। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে, যদিও বিরোধী দলগুলো এখনো এতে যোগ দেয়নি।

জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, সংশোধনের চেয়ে সংস্কারের দাবি এখন বেশি গুরুত্বপূর্ণ। একইসঙ্গে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন জানান, দাবির পক্ষে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।

অন্যদিকে সরকার আশা করছে, বিরোধী দলগুলো শেষ পর্যন্ত আলোচনায় অংশ নেবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গণতন্ত্রের স্বার্থে তারা ইতিবাচক ভূমিকা রাখবে।

বিএনপি নেতারা আলোচনার ওপর জোর দিচ্ছেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সংকটের সমাধান রাজপথে নয়, আলোচনার মাধ্যমেই সম্ভব। একই সুরে আমির খসরু মাহমুদ চৌধুরীও ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আশা প্রকাশ করেন।

এদিকে জামায়াত জানিয়েছে, বিশেষ কমিটিতে যোগ দেওয়ার বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নীতিনির্ধারণী বৈঠকে নেওয়া হবে।

আগামী ১ জুন সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর আগেই সংবিধান সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে দূরত্ব কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।