ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ২০ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলনে দায়িত্বে থাকা ৪১ পুলিশ কর্মকর্তা এখনো বহাল চুয়াডাঙ্গায় পারিবারিক বিরোধে বুলডোজারে দ্বিতীয় স্ত্রীর বাড়ি ভাঙচুর মস্কোর রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ: নিহত ৩ সৌদি নেতৃত্বাধীন জোটে অংশগ্রহণ ইরানবিরোধী নয়: হুমায়ুন কবির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির গুঞ্জন আগস্টে স্বাভাবিক বৃষ্টিপাত ও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে চার সদস্যের কমিটি গঠন করল ইসি রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস স্বেচ্ছায় ধর্মান্তর ও বিয়েতে কেউ বাধা দিতে পারবে না: এলাহাবাদ হাইকোর্ট ঢাকার চারপাশের নৌপথ সচল ও নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন, নিহত ৫ ও নিখোঁজ ৪১ চীনে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের বেড়ে ২৫, সুপার টাইফুনের শঙ্কা রংপুরে এএসআই নিয়োগে জাল প্রবেশপত্র চক্রের ৪ সদস্য গ্রেফতার ফার্মগেটে বোমাতঙ্ক: গুজবে কান না দেওয়ার আহ্বান ডেমপির গ্যাসের দাম বাড়ছে না, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করায় পিটিয়ে হত্যার পর লাশ ঘরে ফে সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী আসছে বাংলাদেশে পুলিশের যানবাহনে হামলার শঙ্কা: দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৫ বছর পর ১০০ টাকার বকেয়া শোধ, সততার অনন্য নজির ব্রাহ্মণবাড়িয়ায়

বায়েজিদ-হাটহাজারী থেকে তিন অস্ত্র ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১২:১২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১২:১২:০৪ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
বায়েজিদ-হাটহাজারী থেকে তিন অস্ত্র ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪ চট্টগ্রামের বায়েজিদ ও হাটহাজারীতে অভিযান চালিয়ে তিন অস্ত্র ব্যবসায়ীসহ ৪ জন গ্রেপ্তার। উদ্ধার হয়েছে অবৈধ অস্ত্র—জানুন বিস্তারিত।
নগরীর বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনজন অস্ত্র ব্যবসায়ীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দেশীয় তৈরি দুটি শটগান, একটি একনলা বন্দুক, ম্যাগাজিন ও শটগানের ২০ রাউন্ড গুলি, একটি ব্যারেল, তিনটি রিকয়েলিং স্প্রিং এবং তিনটি চাপাতি উদ্ধার করা হয়। গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা বকশির খীল মোজাফফর সওদাগরের বাড়ির নুরুল হোসেনের ছেলে নুর উদ্দীন সোহেল (৩০), পটিয়া থানার ধলঘাট ইউনিয়নের ধলঘাট গ্রামের পালিত বাড়ির মৃত সন্তোষ পালিতের ছেলে তাপস পালিত প্রকাশ শিমুল (৫১), ভূজপুর থানার হারুয়ালছড়ি উত্তরপাড়া ননী বাবুর বাড়ির মৃত ননী গোপাল দে এর ছেলে দীপক কান্তি দে (৫৮) এবং অপর অভিযানে মো. হাসান (২৮) নামে আর একজনকে গ্রেপ্তার করা হয়।
 
 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, বায়েজিদ বোস্তামী থানাধীন লিংক রোডস্থ ১ নম্বর ছিন্নমূল হারুনের সিএনজি অটোরিকশা গ্যারেজের সামনে এক ব্যক্তি অবৈধ অস্ত্র ক্রয়–বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার সময় নুর উদ্দীন সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগাজিন, দুটি চায়না রাইফেলের গুলি এবং ১৮টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর উদ্দিন সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের কোতোয়ালী থানার চেরাগী পাহাড় এলাকা থেকে তাপস পালিতকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেও একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পরে তাপসের দেওয়া তথ্য অনুযায়ী নগরের বায়েজিদ ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে দীপক কান্তি দে’কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ কেনাবেচার সঙ্গে জড়িত। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নুর উদ্দীন সোহেল, তাপস পালিত প্রকাশ শিমুল ও দীপক কান্তি দে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। তারা নগরীসহ আশপাশের জেলাগুলোতে অস্ত্র সরবরাহ করে আসছিল।
এদিকে পৃথক অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন ড্রিমল্যান্ড আবাসিক এলাকার ১নং গলির মুখ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. হাসান হাটহাজারী থানার ফরহাদাবাদ ইউনিয়নের সৈয়দপাড়া আব্দুল হাশেমের বাড়ির মো. জাফর আহমেদের ছেলে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান জানান, বায়েজিদ বোস্তামী থানাধীন ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় একটি চক্র অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়–বিক্রয়ের জন্য অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে অভিযান চালিয়ে মো. হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে হাসানের তথ্যের ভিত্তিতে দিবাগত রাত আড়াইটার দিকে হাটহাজারী থানাধীন খন্দকিয়া রাজখান পাড়ার একটি বাসায় অভিযানে দেশীয় তৈরি দুটি শটগান, একটি একনলা বন্দুক, শটগানের ২০ রাউন্ড গুলি, একটি ব্যারেল, তিনটি রিকয়েলিং স্প্রিং এবং তিনটি চাপাতি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মো. হাসান স্বীকার করেছে, তিনি এসব অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার হাসানের বিরুদ্ধে চুরি, মারামারি ও হত্যাচেষ্টাসহ মোট চারটি মামলা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।