ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

হরমুজ প্রণালি নিরাপদে আন্তর্জাতিক মিশন, নেতৃত্বে যুক্তরাজ্য-ফ্রান্স

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১১:০৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১১:০৯:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
হরমুজ প্রণালি নিরাপদে আন্তর্জাতিক মিশন, নেতৃত্বে যুক্তরাজ্য-ফ্রান্স ছবি সংগৃহীত

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে একটি আন্তর্জাতিক মিশন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রণালিটি উন্মুক্ত রাখার বিষয়ে বৈশ্বিক ঐক্যের ওপর জোর দিয়েছেন বিশ্বনেতারা।
 

শুক্রবার প্রায় ৪০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকের পর এ ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। বৈঠকে সহ-সভাপতিত্ব করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
 

স্টারমার বলেন, হরমুজ প্রণালি বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটি কোনো ধরনের অতিরিক্ত শুল্ক বা বিধিনিষেধ ছাড়া সবার জন্য উন্মুক্ত রাখা জরুরি। তিনি জানান, পরিস্থিতি অনুকূলে এলেই যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ ও আত্মরক্ষামূলক আন্তর্জাতিক মিশন শুরু হবে, যার লক্ষ্য হবে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।
 

এই মিশনের কাঠামো চূড়ান্ত করতে আগামী সপ্তাহে লন্ডনে একটি পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অন্তত ১২টি দেশ এতে সামরিক সরঞ্জাম ও অন্যান্য সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।
 

বৈঠকে অংশ নেওয়া দেশগুলো হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানায় এবং কোনো পক্ষের একতরফা নিয়ন্ত্রণ বা টোল আরোপের বিরোধিতা করে।
 

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সাম্প্রতিক কয়েকটি কূটনৈতিক অগ্রগতিকে স্বাগত জানান, যার মধ্যে রয়েছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি এবং প্রণালিটি পুনরায় উন্মুক্ত করার ঘোষণা। তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টাই বর্তমান সংকট নিরসনের পথে এগিয়ে নিচ্ছে।
 

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা দেন, যুদ্ধবিরতির সময়কালে প্রণালিটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।
 

বিশ্লেষকদের মতে, এই আন্তর্জাতিক উদ্যোগ কার্যকর হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।