ভারতসহ ৫ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১০:২৩:২৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১০:২৫:৫৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারত-পাকিস্তানসহ পাঁচটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের জন্য উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে।
ফ্লাইট শিডিউলের ওপর নির্ভর করে কয়েক দিনের মধ্যে এসব উপহার পৌঁছানো সম্পন্ন হবে।
সূত্র আরও জানিয়েছে, পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে উপরিউক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে এবং ভারতের কয়েকটি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কাছেও উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে।আগামী কয়েক দিনের মধ্যে পৌঁছানো হবে (যা ফ্লাইটের ওপর নির্ভর করবে) এসব আম।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।