ইসরায়েলি হামলায় গুরুতর আহত মোজতাবা খামেনেই; শঙ্কায় শারীরিক অবস্থা
- আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১১:২৩:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১১:২৩:৫৪ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই এক ভয়াবহ বিমান হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের (Reuters) এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় তার মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পা দুটিতে গুরুতর আঘাত লেগেছে। এমনকি চিকিৎসকরা তার একটি পা বিচ্ছিন্ন করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।
রয়টার্সের সূত্রগুলো জানিয়েছে, শারীরিকভাবে চরম বিপর্যয়ের সম্মুখীন হলেও মোজতাবা খামেনেই মানসিকভাবে পুরোপুরি সচেতন রয়েছেন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত প্রদানে সক্ষম। বর্তমানে তিনি জনসমক্ষে না এসে কেবল অডিও বার্তা বা দূরবর্তী যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী বৈঠকগুলোতে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, যে ভয়াবহ বিমান হামলায় তিনি আহত হয়েছেন, সেই একই আক্রমণে তার পিতা এবং ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছিলেন। পিতার মৃত্যুর পর মোজতাবা নেতৃত্বের হাল ধরলেও তার বর্তমান শারীরিক অবস্থা ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই মুহূর্তে তিনি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিবিড় চিকিৎসাধীন রয়েছেন।
(সূত্র: রয়টার্স)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।