ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় হিলি বন্দর দিয়ে সাড়ে তিন বছর পর গম আমদানি শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ১০:৫১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ১০:৫১:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় হিলি বন্দর দিয়ে সাড়ে তিন বছর পর গম আমদানি শুরু সংগৃহীত ছবি

 

ভারত গম রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় দীর্ঘ সাড়ে তিন বছরের বেশি সময় পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে গম আমদানি আবার শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে প্রথম দফায় তিনটি ট্রাকে ১১৬ টন গম দেশে প্রবেশ করেছে, যা বন্দরকেন্দ্রিক ব্যবসা ও শ্রমিকদের মধ্যে নতুন কর্মচাঞ্চল্য তৈরি করেছে।
 

শনিবার বিকেলে এ চালানটি আসে, যা আমদানি করেছে মিফা ইন্টারন্যাশনাল এবং রফতানি করেছে ভারতের ইজান ট্রেডার্স। এর আগে ২০২২ সালের ১৩ মে অভ্যন্তরীণ বাজারে মূল্য বৃদ্ধি ঠেকাতে ভারত সরকার গম রফতানি বন্ধ করে দেয়, ফলে দীর্ঘদিন এই পণ্য আমদানি স্থগিত ছিল।
 

হিলি স্থলবন্দরের আমদানিকারক মোস্তাফিজুর রহমান জানান, গত ১৩ ফেব্রুয়ারি ভারত সরকার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে সে সময় ভারতের পুরোনো গমের দাম তুলনামূলক বেশি থাকায় এবং অন্য দেশ থেকে কম দামে গম আমদানি সম্ভব হওয়ায় ব্যবসায়ীরা তৎক্ষণাৎ আমদানিতে আগ্রহ দেখাননি। বর্তমানে ভারতের এফসিআই জাতের গমের মান ভালো হওয়ায় চাহিদা তৈরি হয়েছে এবং সে কারণে পুনরায় আমদানি শুরু হয়েছে।
 

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, সর্বশেষ ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর এ বন্দর দিয়ে গম আমদানি হয়েছিল। এরপর ভারতের নিষেধাজ্ঞার কারণে আমদানি পুরোপুরি বন্ধ ছিল। সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে ৩ বছর ৬ মাস ১৩ দিন পর আবারও এই বন্দর দিয়ে গম আসা শুরু হলো।
 

সংশ্লিষ্টরা মনে করছেন, ভারত থেকে গম আমদানি পুনরায় চালু হওয়ায় দেশের খাদ্য বাজারে সরবরাহ বাড়তে পারে এবং মূল্য পরিস্থিতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।