ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

সরকারি নথিতে বিদেশি শব্দ নিষিদ্ধ: আফগানিস্তানে নতুন ফরমান জারি করলেন আমিরুল মু'মিনীন হিবাতুল্লাহ আখুন্দজাদা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১২:৫৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১২:৫৪:১৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
সরকারি নথিতে বিদেশি শব্দ নিষিদ্ধ: আফগানিস্তানে নতুন ফরমান জারি করলেন আমিরুল মু'মিনীন হিবাতুল্লাহ আখুন্দজাদা ছবি: সংগৃহীত
সরকারি নথিতে ব্যবহৃত বিদেশি শব্দ পর্যালোচনা ও প্রতিস্থাপনের নির্দেশ দিয়ে নতুন একটি ফরমান জারি করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চা নেতা বা আমিরুল মু’মিনীন শাইখুল হাদিস মাওলানা আখুন্দজাদা।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরিয়ানা নিউজ।

মাওলানা আখুন্দজাদার ফরমানে বলা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত অ-স্থানীয় পরিভাষা মূল্যায়ন ও সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। কমিটির সভাপতিত্ব করবে বিচার মন্ত্রণালয়। এতে উচ্চশিক্ষা, শিক্ষা, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও বিজ্ঞান একাডেমি ও প্রশাসনিক বিষয়ক দপ্তরের প্রতিনিধিরা থাকবেন।

ফরমানের দ্বিতীয় ধারায় বলা হয়েছে, সব সরকারি দপ্তরকে তাদের প্রশাসনিক ও আইনি নথিতে ব্যবহৃত বিদেশি শব্দগুলো চিহ্নিত করতে হবে। এরপর প্রস্তাবিত বিকল্প ও প্রয়োজনীয় যুক্তিসহ নির্ধারিত কাঠামোতে সেগুলো কমিটির কাছে জমা দিতে হবে।

তৃতীয় ধারায় বলা হয়েছে, কমিটি প্রাপ্ত প্রস্তাবগুলো পর্যালোচনা করে ইসলামি ও আফগান ভাষাগত এবং সাংস্কৃতিক বিবেচনায় উপযুক্ত বিকল্প নির্ধারণ করবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের অতিরিক্ত ব্যাখ্যার জন্য তলব করার ক্ষমতাও কমিটির থাকবে।

চতুর্থ ধারায় উল্লেখ করা হয়েছে, এই ফরমান তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং এটি সরকারি গেজেটে প্রকাশ করা হবে।

সূত্র: আরিয়ানা নিউজ

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।