ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

সচেতন হতে হবে, আতঙ্ক নয় : ডা. মামুনুর রশীদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০১:১৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০১:১৩:১৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
সচেতন হতে হবে, আতঙ্ক নয় : ডা. মামুনুর রশীদ আতঙ্ক নয়, সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ডা. মামুনুর রশীদ। গুজব এড়িয়ে সঠিক তথ্যের ভিত্তিতে সতর্ক থাকার পরামর্শ।
সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবিস্থত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালের ক্লিনিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ বলেন, হাম নতুন কোনো রোগ নয়। অতীতেও বিভিন্ন সময় আমাদের দেশে এই রোগে অনেকে আক্রান্ত হয়েছে। রোগ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ শিশুর বয়স ৯ মাস তখন প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা প্রদান করে আসছে। তবে কোনো কারণে যারা ডোজ মিস করেছে এবং একদমই টিকা দেয়নি তারা হামের উচ্চ ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি আমাদের দেশের কয়েকটি জেলায় হামে আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। সেই ঢেউ চট্টগ্রামেও এসে পড়েছে। হামের উপসর্গ নিয়ে ইতোমধ্যে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে অনেক শিশু চিকিৎসাধীন রয়েছে। আমাদের হাসপাতালে এখন পর্যন্ত কেউ ভর্তি হয়নি। তবে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। শিশুদের অভিভাবকদের মাথায় রাখতে হবে–শিশুর যদি জ্বরের সাথে কফ, কাশি, চোখ লাল হওয়া এবং র‌্যাশ আসে তাহলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। কারণ এই রোগে নিউমোনিয়াও হতে পারে। বাসায় নিয়ে বসে থাকলে বিপদ হতে পারে। তাই অভিভাবকদের সচেতন হতে হবে। হাম রোগ নিয়ে আতঙ্কিত হওয়া যাবে না। সাধারণত ৫ বছরের নিচে শিশুরা হামের উচ্চ ঝুঁকিতে থাকে। দ্বিতীয় সারির ঝুঁকিতে থাকে ৫ থেকে ১৪ বছরের শিশুরা। আমাদের দেশে ২০ বছরের ছেলে মেয়েদেরও হাম রোগ শনাক্ত হচ্ছে। শুধু তাই নয়, প্রাপ্ত বয়স্কদের মধ্যে যাদের দীর্ঘ মেয়াদি রোগ আছে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরও হাম হতে পারে। তবে একটাই কথা, যদি হামের লক্ষণ দেখা দেয় তবে আতঙ্কিত না হয়ে সরাসরি সরকারি হাসপাতালে যেতে হবে। কারণ সরকার সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।