ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি

ইরানি ড্রোন রুখতে জেদ্দায় সৌদি-ইউক্রেন প্রতিরক্ষা চুক্তি: জেলেনস্কি-এমবিএস বৈঠক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১২:১০:১২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
ইরানি ড্রোন রুখতে জেদ্দায় সৌদি-ইউক্রেন প্রতিরক্ষা চুক্তি: জেলেনস্কি-এমবিএস বৈঠক ছবি: সংগৃহীত
ইরানি ড্রোন হামলার ঝুঁকির মধ্যে আকাশ প্রতিরক্ষা জোরদারে সৌদি আরব ও ইউক্রেন একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। জেদ্দায় বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এই চুক্তি ভবিষ্যৎ সামরিক চুক্তি, প্রযুক্তিগত সহযোগিতা এবং বিনিয়োগের ভিত্তি তৈরি করবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) অঘোষিত সফরে সৌদির উপকূলীয় শহর জেদ্দায় পৌঁছান জেলেনস্কি। সৌদিতে পৌঁছার পর তাকে স্বাগত জানান মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশআল। পরে জেদ্দায় সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক হয়।

বৈঠকের পর জেলেনস্কি বলেন, সৌদি আরবের সঙ্গে এমন অংশীদারিত্বে যেতে ইউক্রেন প্রস্তুত, যা উভয় দেশের জন্য লাভজনক হবে। তিনি জানান, জীবন রক্ষায় এবং আকাশ সুরক্ষা জোরদারে নিজেদের অভিজ্ঞতা ও প্রযুক্তি সৌদি আরবের সঙ্গে ভাগাভাগি করতে কিয়েভ প্রস্তুত। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, সৌদি আরবেরও এমন কিছু সক্ষমতা রয়েছে, যা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

খবর অনুযায়ী, চলতি মাসে ইউক্রেন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে দুই শতাধিক বিশেষজ্ঞ পাঠিয়েছে, যারা ড্রোন হামলা প্রতিরোধে পরামর্শ দিচ্ছেন। এদের মধ্যে আকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং নিরাপত্তা সংস্থার কর্মকর্তারাও রয়েছেন। সৌদিতেও তারা কর্মশালা পরিচালনা করেছেন এবং দেশটির সামরিক কর্তৃপক্ষের সঙ্গে ব্যবহারিক অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তুতি নিয়েছেন।

ইউক্রেনের এক কর্মকর্তা বলেন, এই সহযোগিতা শুধু ড্রোন ভূপাতিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এমন একটি সমন্বিত প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার দিকেও জোর দেওয়া হচ্ছে, যা আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে একযোগে কাজ করতে পারবে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ ইরানি ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে। ইউক্রেন বলছে, রাশিয়ার সঙ্গে দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতায় তারা এসব ড্রোনের গতিবিধি, দুর্বলতা এবং প্রতিরোধের কৌশল সম্পর্কে উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করেছে। একই ধরনের ইরানি নকশার ড্রোন রাশিয়াও ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করে আসছে।

চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর একটি হয়ে উঠেছে। ইউক্রেন দ্রুত নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তি উন্নত করেছে এবং কম খরচে ড্রোন প্রতিরোধের নানা ব্যবস্থা গড়ে তুলেছে। এই অভিজ্ঞতাকেই এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে কাজে লাগাতে চাইছে কিয়েভ।

সূত্র : রয়টার্স, সৌদি গেজেট, আরব নিউজ

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।