ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

হালিশহরে বিস্ফোরণ : পরিবারের শেষ সদস্য স্নিগ্ধাও না ফেরার দেশে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ১২:২৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ১২:২৬:০৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
হালিশহরে বিস্ফোরণ : পরিবারের শেষ সদস্য স্নিগ্ধাও না ফেরার দেশে হালিশহরের মর্মান্তিক বিস্ফোরণে আহত পরিবারের শেষ সদস্য স্নিগ্ধাও মারা গেছেন। এতে পুরো পরিবারটি নিশ্চিহ্ন হয়ে গেছে।
চট্টগ্রাম নগরীর হালিশহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় উম্মে আইমান স্নিগ্ধা (১০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
 
এক মাস চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
উম্মে আইমান স্নিগ্ধা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়িটির গৃহকর্তা, মোটর পার্টস ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের মেয়ে। এর আগে সাখাওয়াত হোসেন, তার স্ত্রী নুরজাহান বেগম এবং ছেলে সাফায়াত হোসেন মারা যান। সর্বশেষ স্নিগ্ধার মৃত্যুতে পরিবারটির আর কেউ জীবিত রইল না।
 
এ নিয়ে এ ঘটনায় দগ্ধ ৯ জনের মধ্যে ৭ জনের মৃত্যু হলো।
 
গত ২৩ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে হালিশহরের ‘হালিমা মঞ্জিল’ নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাখাওয়াত হোসেনের পরিবারের চার সদস্য ছাড়াও তার প্রবাসী মেজ ভাই সামির আহমেদ, ভাইয়ের স্ত্রী পাখি আক্তার এবং ছোট ভাই শিপন হোসেন মারা যান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।