ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাপানে ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৩৪, বাড়ছে হতাহতের শঙ্কা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৮৩৫ এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সিলেটে প্রক্সি আসামি দাঁড় করিয়ে জামিন, কারাগারে আইনজীবী হুমায়ুন কবির চিনির মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে গ্যাস সরবরাহ ব্যাহত বাংলাদেশের দুধ ও দুগ্ধজাত পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা বিমান ও হেলিকপ্টারের এভিয়েশন জেট ফুয়েলে ভেজাল: উড্ডয়নে ঝুঁকি চীন ও পাকিস্তানের নৌশক্তি বৃদ্ধিতে ভারতের মাথায় বাজ সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক ডেপুটি গভর্নর এস সুরের ৩ বছর কারাদণ্ড ট্যাল্ক পণ্য নিয়ে মামলা নিষ্পত্তিতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে রাজি জনসন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শর্ত সাপেক্ষে মগবাজার আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চেয়ে রিট যুদ্ধ বা শান্তির সময় নির্ধারণের অধিকার ইউএসকে দেওয়া হবে না:ইরান ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: ইএসডিওর গবেষণায় উদ্বেগজনক দায়িত্ব নিয়েই যে অঙ্গীকার করলেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী

সংবিধান সংস্কার নিয়ে সংসদে সরকারের অবস্থান জানতে চাইবে এনসিপি: নাহিদ ইসলাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১১:১৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১১:১৮:৪৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
সংবিধান সংস্কার নিয়ে সংসদে সরকারের অবস্থান জানতে চাইবে এনসিপি: নাহিদ ইসলাম ছবি সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান সংসদেই জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।
 

শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়-এর কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
 

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর বিরোধীদল তাদের বক্তব্য দেবে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সরকারের মনোভাব কী, তা সংসদে জানতে চাওয়া হবে। এরপর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
 

এর আগে একই দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কার্যালয়ে ১১ দলের এক বৈঠক শেষে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আগামীকাল (রোববার) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে ১১ দল।
 

তিনি আরও বলেন, আগামী ২৮ মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলনের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে।
 

এদিকে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর কাছে জানতে চাওয়া হয়, সংবিধান সংস্কার কমিশন নিয়ে সভায় কোনো আলোচনা হয়েছে কি না। জবাবে তিনি বলেন, বিষয়টি ওই দিনের কার্যসূচিতে ছিল না।
 

তবে তিনি জানান, সংবিধান সংস্কারের বিষয়টি সরকার সংসদের মাধ্যমেই নিষ্পত্তি করতে চায়।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।