ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

সোনামসজিদ স্থলবন্দরে পায়ুপথে লুকানো ২ স্বর্ণের বারসহ যুবক আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ১১:২৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ১১:২৫:০৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
সোনামসজিদ স্থলবন্দরে পায়ুপথে লুকানো ২ স্বর্ণের বারসহ যুবক আটক ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর চেকপোস্ট থেকে দুইটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন।

আটককৃত ব্যক্তি সানি মাই (২৭)। তার বাড়ি গফরগাঁও উপজেলা, ময়মনসিংহ জেলা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ২৩১ দশমিক ৮১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার নিয়ে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় বিজিবির নিয়মিত তল্লাশিতে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, আর্চওয়ে মেটাল ডিটেকটরে ধাতব বস্তু শনাক্ত হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন।

পরে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নিয়ে থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হয়। এতে তার পায়ুপথ থেকে দুইটি খাঁটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা।

গোলাম কিবরিয়া, অধিনায়ক, ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন জানান, রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণের বার দুটি ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। চোরাকারবারীরা অভিনব কৌশল নিলেও বিজিবির তল্লাশি এড়াতে পারেনি।

এ ঘটনায় শিবগঞ্জ উপজেলা থানায় মামলা দায়ের করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।