ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৫:৩৩:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৫:৩৩:০৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ পটিয়ায় একটি লবণ মিলে শ্রমিকদের মজুরি নিয়ে ক্যাশিয়ার নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিলের কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং শ্রমিকরা তাদের পাওনা দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন।
চট্টগ্রামের পটিয়ায় ইন্দ্রপুল লবণ মিল শ্রমিকের প্রায় তিন কোটি টাকা নিয়ে উধাও হয়েছে সমিতির ক্যাশিয়ার মো: শামীম। আজ বুধবার সকাল থেকে লবণ শিল্পের কারখানাগুলো বন্ধ রেখে শ্রমিকরা কর্মবিরত পালন করেন।
 
খবর পেয়ে বেলা ২টার দিকে পটিয়া থানার পুলিশের একটি টিম ছুটে গিয়ে উত্তেজিত শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইন্দ্রপুল লবণ শিল্পের প্রায় ৪০টি কারখানায় লবণ ক্রাসিং (প্রক্রিয়াজাত) বন্ধ রয়েছে। তবে কারখানাগুলো পুনরায় চালু করতে মালিক, শ্রমিক ও পুলিশ যৌথভাবে চেষ্টা চালাচ্ছে।
 
জানা গেছে, পটিয়া ইন্দ্রপুল লবণ শিল্পে প্রায় ৪০টি কারখানা রয়েছে। কাঁচা লবণ সংগ্রহ করে এখানে প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হয়। এখানকার শিল্প কারখানায় প্রায় ১২০০ শ্রমিক রয়েছে। শ্রমিকদের কল্যাণে একটি সমিতিও রয়েছে। এ সমিতির সদস্যদের থেকে প্রতিদিন টাকা সংগ্রীহিত একটি ব্যাংকে রাখা হয়।
 
এই টাকা প্রতি বছরের ২০ রমজান সদস্যদের দেওয়া হয়। সমিতির হাতেগোনা কয়েকজনকে কিছু টাকা দিয়ে প্রায় তিন কোটি নিয়ে উধাও হয়ে যায় সমিতির ক্যাশিয়ার মো: শামীম।
 
পটিয়া লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুজ হক আল্লাই জানান, ইন্দ্রপুল লবণ মিল শ্রমিক সমিতির টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও হয়ে যাওয়ায় ক্ষোভে শ্রমিকরা কাজে যোগ দেয়নি। যার কারণে সকাল থেকে লবণ মিল কারখানা বন্ধ রয়েছে। বিষয়টি সমাধান করতে মালিক, শ্রমিক ও পুলিশের সঙ্গে বৈঠক চলছে।
 
পটিয়া থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও হওয়ায় অন্য শ্রমিকরা কাজে যোগ দেয়নি। এ কারণে কারখানা বন্ধ। থানায় কোন অভিযোগ হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।