ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘গোধূলি’, ১৩–১৭ মার্চ ঝড়বৃষ্টির সম্ভাবনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৯:১৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৯:১৬:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘গোধূলি’, ১৩–১৭ মার্চ ঝড়বৃষ্টির সম্ভাবনা ছবি সংগৃহীত

আগামী ১৩ থেকে ১৭ মার্চের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় হতে পারে বৃষ্টি বলয় ‘গোধূলি’। বিকেল থেকে সন্ধ্যার সময়ের মধ্যে অধিকাংশ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকায় এ বৃষ্টি বলয়ের নাম দেওয়া হয়েছে ‘গোধূলি’।
 

এই নামকরণ করেছেন আবহাওয়া পর্যবেক্ষণভিত্তিক সংগঠন বিডব্লিউওটি–এর পরিচালক ওমর খৈয়াম
 

আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, দেশে তাপমাত্রা বৃদ্ধি এবং বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে বজ্রসহ বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় ঝড়বৃষ্টি হতে পারে।
 

সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগময়মনসিংহ বিভাগ। পাশাপাশি ঢাকা বিভাগ–এর উত্তর–পূর্বাংশ এবং চট্টগ্রাম বিভাগ–এর উত্তরাঞ্চলেও একাধিক দফায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

এ ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য এলাকা, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগ–এর বেশ কিছু স্থানে এই সময়ের মধ্যে এক থেকে দুই দফা ঝড়বৃষ্টি হতে পারে। দেশের অন্য এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
 

আবহাওয়া পর্যবেক্ষকদের ধারণা, এই সময় দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় উল্লেখযোগ্য ঝড়বৃষ্টি হতে পারে। তবে এটি আংশিক বৃষ্টি বলয় হওয়ায় দেশের প্রায় সমপরিমাণ এলাকা বৃষ্টিবিহীনও থাকতে পারে।
 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, আবহাওয়া স্বাভাবিকভাবেই পরিবর্তনশীল। তাই বৃষ্টি বলয়ের সক্রিয়তা কম বা বেশি হতে পারে এবং সম্ভাব্য এলাকার তালিকাও পরিবর্তিত হতে পারে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তথ্য জানানো হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।