ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুরে তেলের কৃত্রিম সংকটের অভিযোগে ৪ ফিলিং স্টেশনকে জরিমানা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১০:৩০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১০:৩০:৫৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
রংপুরে তেলের কৃত্রিম সংকটের অভিযোগে ৪ ফিলিং স্টেশনকে জরিমানা ছবি সংগৃহীত

রংপুরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও গুজব ছড়ানোর অভিযোগে চারটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে জেলা প্রশাসন। অভিযানে দেখা যায়, পাম্পগুলোতে তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে সংকটের পরিস্থিতি তৈরি করা হচ্ছিল।
 

শনিবার (৭ মার্চ) বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় মোট ১০টি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারিমুল মওলা–এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
 

অভিযান চলাকালে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি না করা এবং বিক্রির যন্ত্র বন্ধ রাখার অভিযোগ পাওয়া যায়। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি ফিলিং স্টেশনগুলোর মজুত, সরবরাহ পরিস্থিতি ও বিক্রির কার্যক্রম পরিদর্শন করা হয়।
 

এ সময় ক্রেতাদেরও সচেতন করা হয় যাতে গুজবে বিভ্রান্ত না হন।
 

নির্বাহী ম্যাজিস্ট্রেট কারিমুল মওলা জানান, সরকার জ্বালানি তেল বিক্রি অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তেলের মজুত থাকা সত্ত্বেও গুজব ছড়িয়ে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন।
 

তিনি বলেন, “দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই। যারা ইচ্ছাকৃতভাবে তেল বিক্রি বন্ধ রেখে পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।