ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩১ বিলিয়ন ডলার ছাড়াল: বাংলাদেশ ব্যাংক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৯:৩৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৯:৩৭:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩১ বিলিয়ন ডলার ছাড়াল: বাংলাদেশ ব্যাংক ছবি সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত হালনাগাদ তথ্য প্রকাশ করে এ কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩১ দশমিক ৪৫ মিলিয়ন ডলার, যা ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারের সমান।
 

একই সময়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হিসাব করা রিজার্ভের পরিমাণ কিছুটা কম। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস ম্যানুয়াল–৬ (বিপিএম-৬) পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ২৮৯ দশমিক ৪২ মিলিয়ন বা ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার।
 

এর আগে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ৩০ দশমিক ১০ বিলিয়ন ডলার। ফলে দুই দিনের ব্যবধানে উভয় হিসাবেই রিজার্ভে সামান্য বৃদ্ধি দেখা গেছে।
 

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, নিট রিজার্ভ নির্ধারণ করা হয় আইএমএফের বিপিএম-৬ নির্দেশিকা অনুসারে। এ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব নির্ধারণ করা হয়।
 

বিশ্লেষকদের মতে, রিজার্ভের এ প্রবণতা আমদানি ব্যয়, রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক ঋণ পরিশোধ পরিস্থিতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ধারাবাহিকতা রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।