ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

রাজশাহী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০২-২০২৬ ০৮:৪৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৬ ০৮:৪৫:২৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
রাজশাহী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন ছবি সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 
 
আগামী ৬ (ছয়) মাসের জন্য এ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ , মূখ্য সমন্বয়ক ইউনুসুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলাম স্বাক্ষর করেছেন। অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদুল ইসলাম সাজু। মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ্ সোহানুর রহমান ( মো: সোহানুর)।
 
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. সাফফাত আহমেদ তিতাস। যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন ফা-আরদ্বীন রহমান, শামীম হোসেন ও মো. বারি।
 
সদস্য সচিব করা হয়েছে আঞ্জুমান আরা হক আরশি’কে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুনুর রশিদ । যুগ্ম সদস্য সচিব হিসেবে ইমন রাজ, তানভীর হোসেন রুওনক, রাজু আহমেদ ও আবু ইয়াকুব মনোনীত হয়েছেন।
 
এছাড়া মুখ্য সংগঠক হিসেবে খালেদ হাসান মিলু এবং সিনিয়র সংগঠক হিসেবে মোকলেছুর রহমান বিজয় দায়িত্ব পেয়েছেন। মুখপাত্র হিসেবে আশরাফুল ইসলাম আযিম এবং সহ-মুখপাত্র হিসেবে উর্মি খাতুন মনোনীত হয়েছেন। বিজ্ঞপ্তিতে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।