ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করা নিষিদ্ধ: কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ১২:০২:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ১২:০২:১৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৩ বার পঠিত
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করা নিষিদ্ধ: কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় (বি১/বি২) দেশটিতে অবস্থানকালীন কোনো ধরনের কর্মসংস্থান বা পারিশ্রমিক গ্রহণ করা সম্পূর্ণ অবৈধ বলে এক বিশেষ সতর্কবার্তায় জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (৭ ফেব্রুয়ারি) দূতাবাসের অফিসিয়াল মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, পর্যটন বা স্বল্পমেয়াদী সফরের জন্য ইস্যুকৃত এই ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করা বা আর্থিক সুবিধা নেওয়া আইনত দণ্ডনীয়।

 

​বিবৃতিতে মার্কিন দূতাবাস ভিজিটর ভিসার আওতাভুক্ত কর্মকাণ্ডের সীমা নির্ধারণ করে দিয়েছে। দূতাবাস জানায়, বি১/বি২ ভিসাধারীরা কেবল কিছু নির্দিষ্ট ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে পারবেন, যার মধ্যে রয়েছে ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা বা দরকষাকষি করা এবং পেশাগত সম্মেলনে অংশগ্রহণ। তবে এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে সেখানকার কোনো প্রতিষ্ঠান থেকে বেতন বা পারিশ্রমিক গ্রহণ করা যাবে না। ভিসার শর্ত লঙ্ঘন করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বা আইনি জটিলতার সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

 

​সাম্প্রতিক সময়ে ভিজিটর ভিসার অপব্যবহার রোধ এবং অভিবাসন আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এই নির্দেশনা জারি করা হয়েছে। যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক কাজে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের ভিসার ধরণ ও এর সীমাবদ্ধতা সম্পর্কে সঠিক ধারণা রাখতেই এই বিশেষ বার্তা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।