ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

মার্কিন জাহাজ লক্ষ্য করে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে হুতি বিদ্রোহীরা: উদ্বেগে লোহিত সাগর অঞ্চল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০২-২০২৬ ১০:৫০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৬ ১০:৫০:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
মার্কিন জাহাজ লক্ষ্য করে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে হুতি বিদ্রোহীরা: উদ্বেগে লোহিত সাগর অঞ্চল

যুক্তরাষ্ট্রের নৌযান লক্ষ্য করে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এমন তথ্য সামনে আসায় লোহিত সাগর ও আশপাশের অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হামলার প্রস্তুতির অংশ হিসেবে হুতিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের গুদাম স্থানান্তর করেছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম ‘কান নিউজ’।
 

প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপের ফলে গত মে মাস থেকে অঞ্চলটিতে যে ভঙ্গুর শান্ত পরিস্থিতি বিরাজ করছিল, তা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। হুতিদের বিরুদ্ধে সক্রিয় একটি গোষ্ঠীর একটি সূত্র মার্কিন প্রশাসনকে জানিয়েছে, লোহিত সাগর ও আরব সাগরে মার্কিন জাহাজগুলোর ওপর পুনরায় হামলা চালানোর জন্য বিদ্রোহী গোষ্ঠীটি কার্যকর প্রস্তুতি নিচ্ছে।
 

এই তথ্য সামনে আসে এমন এক সময়ে, যখন ইরানের ওপর সম্ভাব্য সামরিক অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আরব সাগরে একটি বিমানবাহী রণতরীসহ অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নেয়। এর আগে মার্কিন নৌবাহিনীর ‘আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অবস্থান পরিবর্তন করে দক্ষিণ ইয়েমেন সংলগ্ন জলসীমায় নেওয়া হয়েছে বলে খবর প্রকাশ পায়।
 

ইরানভিত্তিক সংবাদ সংস্থা ডব্লিউএএনএ সামরিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানায়, একাধিক ডেস্ট্রয়ার ও একটি সহায়ক সাবমেরিনসহ যুক্তরাষ্ট্রের এই নৌবহরটি বর্তমানে ইয়েমেনের সোকোত্রা দ্বীপের পূর্বে এডেন উপসাগর এলাকায় অবস্থান করছে। ভৌগোলিক হিসাবে, এই বহরটি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর চাবাহার থেকে আনুমানিক এক হাজার ৪০০ কিলোমিটার দূরে রয়েছে, যা আগের তুলনায় ইরানের উপকূলীয় জলসীমা থেকে আরও দূরে অবস্থানের ইঙ্গিত দেয়।
 

এদিকে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে ইরানি কর্মকর্তারা যখন প্রকাশ্যে সতর্কবার্তা দিচ্ছেন, ঠিক সেই সময়েই মার্কিন যুদ্ধজাহাজের অবস্থান পরিবর্তনের খবর সামনে এলো। এতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
 

তবে এই বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। মার্কিন কর্তৃপক্ষও সম্ভাব্য হামলা কিংবা নৌবহর মোতায়েন সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

 

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।