ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

রংপুরের কালেক্টরেট ঈদগাহে জনসভা মঞ্চে উপস্থিত তারেক রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ১১:৫৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১১:৫৭:১২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
রংপুরের কালেক্টরেট ঈদগাহে জনসভা মঞ্চে উপস্থিত তারেক রহমান ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠের জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় পর রংপুর সফরকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নেতাকর্মী ও সমর্থকদের স্লোগান এবং উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তারেক রহমানকে বহনকারী গাড়ি জনসভাস্থলের দিকে অগ্রসর হয়। এ সময় তিনি গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার প্রতি শুভেচ্ছা জানান। রাত সাড়ে ৮টার দিকে তিনি মঞ্চে পৌঁছালে মাঠজুড়ে করতালি, স্লোগান ও দলীয় পতাকা নেড়ে তাকে স্বাগত জানানো হয়। পুরো সমাবেশ এলাকা মুহূর্তেই উৎসবমুখর হয়ে ওঠে।
 

প্রায় দুই যুগ পর বিএনপি চেয়ারম্যানের রংপুর আগমনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি উত্তরবঙ্গের সাধারণ মানুষের মধ্যেও বাড়তি আগ্রহ লক্ষ্য করা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় করবে এবং নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখতে পারে।
 

বিকেল থেকেই কালেক্টরেট ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠ ও আশপাশের এলাকায় নেতা-কর্মী ও সমর্থকদের সরব উপস্থিতি দেখা যায়। জনসভায় জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা হাতে ধানের শীষের সমর্থনে স্লোগান দেওয়া হয়। নগরীর কাচারী বাজারসহ বিভিন্ন সড়ক দিয়ে বড় বড় মিছিল জনসভাস্থলের দিকে আসে। তারেক রহমানের বক্তব্য সরাসরি শোনার জন্য নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বড় পর্দার ব্যবস্থাও করা হয়।
 

এই নির্বাচনি জনসভায় রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন বলে সংশ্লিষ্টরা জানান।
 

এর আগে তারেক রহমান রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় গিয়ে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।